গতকাল প্রকাশিত প্রতিষ্ঠানটির মাসিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই মাসের তুলনায় উড়োজাহাজ সরবরাহ বেড়েছে ৫৯ শতাংশ। মূলত প্রশাসনিক জটিলতা কাটিয়ে চীনের বাজারে পুনরায় সরবরাহ শুরু হওয়ায় এ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে এয়ারবাস কর্তৃপক্ষ। চলতি বছরে এখন পর্যন্ত এয়ারবাস মোট ২৬২টি উড়োজাহাজ গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে। পাশাপাশি জানুয়ারি-মে পর্যন্ত প্রতিষ্ঠানটি ৮১৫টি বিমানের অর্ডার পেয়েছে। সব মিলিয়ে ২০২৬ সালে ৮৭০টি বিমান সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এয়ারবাস। খবর ও ছবি রয়টার্স