সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়।
ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় এসইএলের প্রপার্টি ক্রেতারা মোট মূল্যের ৭০% পর্যন্ত হোম লোন সুবিধা উপভোগ করবে পারবেন।
বিশেষ সুদহারে সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত এ লোন সর্বোচ্চ ২৫ বছর মেয়াদে পরিশোধ করা যাবে। পাশাপাশি লোন প্রসেসিং ফিতেও কোনো চার্জ থাকছে না।
অন্যদিকে চুক্তির অংশ হিসেবে ব্র্যাক ব্যাংকের কর্মীরাও এসইএলের বিভিন্ন প্রকল্পে বিশেষ অফার উপভোগ করবেন, যা উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার প্রতিফলন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ব্র্যাক ব্যাংকের গ্রাহককেন্দ্রিক হোম ফাইন্যান্সিং সলিউশন এবং এসইএলের নির্ভরযোগ্য আবাসন প্রকল্পের সমন্বয়ের মাধ্যমে গ্রাহকদের জন্য আরো সহজ, সুবিধাজনক ও আকর্ষণীয় আবাসন অর্থায়ন সুবিধা নিশ্চিত করা হবে।