সাভারে যমুনা ব্যাংকের নামা বাজার উপশাখা উদ্বোধন

যুগোপযোগী ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা এবং ঝুঁকিবিহীন বিনিয়োগের আস্থা নিয়ে ঢাকার সাভারে উদ্বোধন হলো যমুনা ব্যাংক পিএলসির নামা বাজার উপশাখা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মো. বেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।

আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক গ্রাহক। উপশাখাটি চালুর ফলে স্থানীয় জনগণের ব্যাংকিং সেবা গ্রহণ আরো সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।— সংবাদ বিজ্ঞপ্তি

আরও