পণ্যের দাম বাড়াচ্ছে নাইকি

বিভিন্ন পণ্যের দাম বাড়াবে স্পোর্টসওয়্যার জায়ান্ট নাইকি। ‘মৌসুমভিত্তিক পরিকল্পনার’ অংশ হিসেবে আগামী ১ জুন থেকে দামে এ পরিবর্তন আসছে।

বিভিন্ন পণ্যের দাম বাড়াবে স্পোর্টসওয়্যার জায়ান্ট নাইকি। ‘মৌসুমভিত্তিক পরিকল্পনার’ অংশ হিসেবে আগামী ১ জুন থেকে দামে এ পরিবর্তন আসছে। এতে যেসব জুতার দাম ১০০ ডলারের বেশি, সেগুলোয় সর্বোচ্চ ১০ ডলার বেশি খরচ হবে। তবে ১০০ ডলারের কম হওয়ায় জনপ্রিয় এয়ারফোর্স ওয়ান ট্রেইনারের দাম বাড়ছে না। অন্যান্য পণ্যে খরচ ২-১০ ডলার বাড়বে। অবশ্য ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিবিষয়ক বাণিজ্য অনিশ্চয়তা নিয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করেনি নাইকি। গত মাসে প্রতিদ্বন্দ্বী অ্যাডিডাস সতর্ক করে বলেছিল, শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে গ্যাজেল ও সাম্বার মতো জনপ্রিয় ট্রেইনারের দাম বাড়তে পারে। খবর বিবিসি

আরও