কোম্পানির ৮৮ বছর

জার্মানিতে প্রথমবার বন্ধ হচ্ছে ফক্সওয়াগনের কারখানা

ড্রেসডেনের কারখানায় উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জার্মান গাড়ি নির্মাতা ফক্সওয়াগন। আগামীকাল হতে যাচ্ছে এ কারখানায় গাড়ি তৈরির শেষ দিন। ফক্সওয়াগনের ৮৮ বছরের ইতিহাসে জার্মানিতে এটি প্রথম উৎপাদন কেন্দ্র বন্ধের ঘটনা। খবর এফটি।

ড্রেসডেনের কারখানায় উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জার্মান গাড়ি নির্মাতা ফক্সওয়াগন। আগামীকাল হতে যাচ্ছে এ কারখানায় গাড়ি তৈরির শেষ দিন। ফক্সওয়াগনের ৮৮ বছরের ইতিহাসে জার্মানিতে এটি প্রথম উৎপাদন কেন্দ্র বন্ধের ঘটনা। খবর এফটি।

চীন ও ইউরোপে বিক্রি কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রে শুল্কের প্রভাবে আর্থিক চাপে রয়েছে ইউরোপের এ বৃহত্তম গাড়ি নির্মাতা। নগদপ্রবাহ কমে যাওয়ায় কোম্পানিটি ব্যয় সাশ্রয় ও মুনাফা বাড়াতে মনোযোগ দিচ্ছে।

ফক্সওয়াগন আগামী পাঁচ বছরে প্রায় ১৮ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে এরই মধ্যে জানিয়েছে। তবে বিদ্যুচ্চালিত গাড়ির প্রত্যাশার তুলনায় কম চাহিদা এবং পেট্রলচালিত গাড়ির ব্যবহার দীর্ঘস্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে। তাই নতুন প্রজন্মের গ্যাসোলিন প্রযুক্তিতেও বিনিয়োগ বাড়বে।

কোম্পানিটির প্রধান আর্থিক কর্মকর্তা আর্নো অ্যান্টলিটজ জানান, ২০২৫ সালে কোম্পানির নিট ক্যাশ ফ্লো সামান্য ইতিবাচক হতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, ২০২৬ সালে আবারো আর্থিক চাপ বাড়তে পারে।

ড্রেসডেন কারখানায় উৎপাদন শুরু হয়েছিল ২০০২ সালে। এ পর্যন্ত এখানে দুই লাখেরও কম গাড়ি তৈরি হয়েছে, যা মূল কারখানা উলফসবার্গের বার্ষিক উৎপাদনের অর্ধেকেরও কম। কারখানা বন্ধের সিদ্ধান্ত জার্মানিতে উৎপাদন সক্ষমতা হ্রাসের বৃহত্তর পরিকল্পনার অংশ।

গত বছর শ্রমিক ইউনিয়নের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী ফক্সওয়াগন ব্র্যান্ডের প্রায় ৩৫ হাজার কর্মী ছাঁটাই হবে। ফক্সওয়াগন ব্র্যান্ডের চিফ থমাস শেফার বলেন, ‘‌এ সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না, তবে অর্থনৈতিক দিক থেকে এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।’

প্রথমে কারখানাটি কোম্পানির প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শনের জন্য তৈরি হয়েছিল। পরে এটি ইভি উৎপাদনে ব্যবহার হয়েছে। এখানে বিলাসবহুল ফাইটন গাড়ি তৈরি হতো এবং সর্বশেষ আইডি ডট থ্রি মডেল তৈরি হয়েছে।

উৎপাদন বন্ধের পর কারখানাটি ড্রেসডেন টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়কে ভাড়া দেয়া হবে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও চিপ প্রযুক্তি নিয়ে গবেষণা ক্যাম্পাস গড়ে তোলা হবে। ফক্সওয়াগন ও বিশ্ববিদ্যালয়টি যৌথভাবে আগামী সাত বছরে ৫ কোটি ইউরো বিনিয়োগ করবে। পাশাপাশি গাড়ি সরবরাহ ও পর্যটন কার্যক্রমের জন্য কারখানাটি সীমিতভাবে ব্যবহার হবে।

আরও