সনি-ব্রাভিয়ার নতুন মডেলের টিভি, সাউন্ড বার ও আল্ট্রা সাউন্ড সিস্টেমের বাজারজাত শুরু

এখন থেকে বাংলাদেশের বাজারে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ড বার ও আল্ট্রা সাউন্ড সিস্টেম এফওয়াইটুফাইভ সিরিজের পণ্য পাওয়া যাবে।

এখন থেকে বাংলাদেশের বাজারে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ড বার ও আল্ট্রা সাউন্ড সিস্টেম এফওয়াইটুফাইভ সিরিজের পণ্য পাওয়া যাবে। এ উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে পণ্য তিনটির বাজারজাত কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার প্রেসিডেন্ট বে জি হুন। অনুষ্ঠানে সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, হেড অব সনি হোম এন্টারটেইনমেন্ট মাশচাভালিত কেমনুজ মিং, প্রডাক্ট ম্যানেজার মেলিসা ট্যান ও লিয়ান শিয়ে ও টিভি প্রডাক্ট স্পেশালিস্ট দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেডের বাংলাদেশ শাখার ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট তানজিলা ফাহিম। —বিজ্ঞপ্তি

আরও