ফিনটেক অ্যাওয়ার্ডে চার পুরস্কার পেল বিকাশ

ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি ও নিরাপদ লেনদেন নিশ্চিতকরণে উদ্ভাবনী প্রযুক্তি ও সমাধান প্রদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৫’-এ চার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশ।

ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি ও নিরাপদ লেনদেন নিশ্চিতকরণে উদ্ভাবনী প্রযুক্তি ও সমাধান প্রদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৫’-এ চার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশ। এর মধ্যে এমএফএস/ডিএফএস ক্যাটাগরিতে ‘দ্য বিকাশ ইমপ্যাক্ট’ ও ডিজিটাল লেন্ডিং ক্যাটাগরিতে ‘পে লেটার’ সেবা পেয়েছে ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার’-এর স্বীকৃতি। এছাড়া আর্থিক অন্তর্ভুক্তি (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন) ক্যাটাগরিতে ‘পে লেটার’ ও পেমেন্ট ক্যাটাগরিতে ‘মার্চেন্ট অ্যাপ’ পেয়েছে ‘অনারেবল মেনশন’ পুরস্কার।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক প্রযুক্তি খাতে উদ্ভাবন, প্রভাব ও নেতৃত্ব দেয়া প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয়া হয়। এ সময় বিকাশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম।

উল্লেখ্য, মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডের এবারের আসরে ১৪টি বিজয়ী ও ১২টি ‘অনারেবল মেনশন’ পাওয়া প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়। —বিজ্ঞপ্তি

আরও