অ্যালায়েন্স ফাইন্যান্সের নতুন এসএমএস সফটওয়্যার উদ্বোধন

শ্রীলংকা ও বাংলাদেশের যৌথ উদ্যোগে গঠিত আর্থিক প্রতিষ্ঠান অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি (এএফপিএলসি) তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইরা ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় নতুন এসএমএস সফটওয়্যার চালু করেছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সফটওয়্যারটির উদ্বোধন করা হয়। নতুন এ প্লাটফর্মের মাধ্যমে গ্রাহকদের কাছে দ্রুত, কার্যকর ও নির্ভরযোগ্য বার্তা পৌঁছে দেয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা কান্তি কুমার সাহা বলেন, ‘গ্রাহকদের জন্য রিয়েল-টাইম সংযুক্তি নিশ্চিত করে সম্পূর্ণ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সেবা প্রদান করতে চায় অ্যালায়েন্স ফাইন্যান্স।’ এ সময় ইরা ইনফোটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মাবুদ এবং জ্যেষ্ঠ প্রকল্প ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে অ্যালায়েন্স ফাইন্যান্সের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান শহিদুল ইসলাম মজুমদার, ব্যবসা বিভাগের প্রধান শাহানুর রশীদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও