দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপেরেশন লিমিটেডের (এইচএসবিসি) উদ্যোগে সম্প্রতি ঢাকায় ‘কটন ইকোসিস্টেম: বাংলাদেশের পোশাক ভ্যালু চেইন সমৃদ্ধকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ছয়টি তুলা রফতানিকারক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় আরো বক্তব্য রাখেন কার্গিল কটনের জ্যেষ্ঠ পরিচালক (সাসটেইনেবিলিটি অ্যান্ড ব্র্যান্ড এনগেজমেন্ট) ক্রিস্টা রিকম্যান।