আন্তর্জাতিক এবং স্থানীয় বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়ায় স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম আরেক দফা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।’
বাংলাদেশ ব্যাংক মুদ্রিত স্মারক স্বর্ণমুদ্রার (বক্সসহ) দাম ১০ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে রৌপ্যমুদ্রার (বক্সসহ) দাম ১ হাজার টাকা বাড়িয়ে ৭ হাজার টাকা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত বছর অক্টোবরে স্মারক স্বর্ণ ও রৌপ্যমুদ্রার দাম বাড়ানো হয়েছিল।