ফিনিক্স ফাইন্যান্সের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর কাকরাইলে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন, আইডিইবি ভবনে হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন সভাপতিত্ব করেন। এতে ভেন্যুতে উপস্থিতির পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন।

এসময় কোম্পানির স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) মাহবুব আহমেদ জাকারিয়া ও শফিউদ্দিন আহমেদ, প্রতিনিধি পরিচালক এফ হায়দার আলী, ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ মোল্লা, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান, কোম্পানি সচিব সাব্বিরুল হক চৌধুরী এবং ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক কার্যক্রমে আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। পরে তারা সর্বসম্মতিক্রমে সভার প্রতিটি আলোচ্যসূচি অনুমোদন করেন।

আরও