ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-তে ‘প্রেজেন্টেশন চ্যাম্পস: সিজন ২’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় উপস্থাপনা দক্ষতা ও প্রদর্শনী প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ইউআইইউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফোরাম (ইএলএফ)-এর উদ্যোগে ও ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ডিসিসিএসএ)-এর সহযোগিতায় নিজস্ব ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও চেক তুলে দেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া।
প্রতিযোগিতার প্রাথমিক পর্বে দেশের শীর্ষ ১৮টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৯২টি দল অংশগ্রহণ করে। এতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘দ্য টিম উইদাউট এ নেম’। প্রথম রানারআপ হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ‘টিম রেড মার্কড’ ও দ্বিতীয় রানারআপ হয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘কি দেওয়া জিই’ দল।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ইউআইইউ বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিম, সিএসই বিভাগের প্রধান ড. সুমন আহমেদ, ইডিএস বিভাগের প্রধান ড. শান্তনু কুমার সাহা, ইংলিশ অলিম্পিয়াডের প্রধান সংগঠক মোহাম্মদ আমান উল্লাহ, ইংরেজি বিভাগের প্রভাষক মিসেস কার্স্টেন গুজেন ও ইউআইইউ’র হেড অব কমিউনিকেশনস উম্মে সুমাইয়া মুতিয়াতুর রসুল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অংশগ্রহণকারী দল ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
-বিজ্ঞপ্তি