চীনের উৎপাদন খাতে দুই মাস পর প্রবৃদ্ধির আভাস

টানা দুই মাস সংকোচনের পর মার্চে চীনের উৎপাদন খাত ফের প্রবৃদ্ধিতে ফিরতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে রয়টার্সের এক জরিপ।

২৮ জন অর্থনীতিবিদ নিয়ে করা এ জরিপ অনুযায়ী, মার্চে চীনের অফিশিয়াল ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) বেড়ে ৫০ দশমিক ১ পয়েন্টে দাঁড়াতে পারে। ফেব্রুয়ারিতে এ সূচক ছিল ৪৯ পয়েন্ট। উল্লেখ্য, সূচক ৫০-এর ওপরে থাকা মানে উৎপাদন খাতের সম্প্রসারণ বা প্রবৃদ্ধি। ২০২৫ সালের অধিকাংশ সময় এবং ২০২৬ সালের প্রথম দুই মাস চীনের উৎপাদন খাত সংকুচিত অবস্থায় ছিল। অভ্যন্তরীণ বাজারে তীব্র প্রতিযোগিতা ও মূল্যযুদ্ধ এবং বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে উত্তেজনার কারণে খাতটিতে এ নেতিবাচক প্রভাব পড়ে। খবর রয়টার্স

আরও