চার বছরে অর্ধলাখ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ফক্সওয়াগনের

মুনাফা হ্রাস পাওয়ায় ২০৩০ সালের মধ্যে জার্মানিতে ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন।

সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। জানা যায়, ২০২৫ সালে কোম্পানির কর-পরবর্তী মুনাফা প্রায় ৪৪ শতাংশ কমে ২০১৬ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মার্কিন আমদানি শুল্ক, চীনের সাথে তীব্র প্রতিযোগিতা ও বিদ্যুচ্চালিত গাড়িতে রূপান্তরের উচ্চ ব্যয়ের কারণে এ বিপর্যয় ঘটেছে। এমন পরিস্থিতিতে আগামী চার বছরে অর্ধলাখ জনবল কমিয়ে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি

আরও