সাউথ এশিয়া ইনসিওরেন্সের মেরিন কার্গো বীমা দাবি পরিশোধ

মেরিন কার্গো বীমা দাবি পরিশোধ করেছে সাউথ এশিয়া ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী মতিঝিল শাখার বীমাগ্রহীতা মেসার্স হ্যামকো লেদার্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার মো. মাসুদ পারভেজ ও ম্যানেজার মো. গোলাম মোস্তফার কাছে এ বীমা দাবির চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাউথ এশিয়া ইনসিওরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল শাখার প্রধান মোহাম্মদ মোকলেছুর রহমান খান, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. আব্দুর রাজ্জাক, এলএলএম, এসিএস, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মোরশেদ হাসান, এসইভিপি ও প্রধান অর্থ কর্মকর্তা মো. হুমায়ুন কবির শিমুল এবং ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও দাবি ও পুনর্বীমা বিভাগের প্রধান মো. মাহফুজুর রহমান।- বিজ্ঞপ্তি

আরও