ব্লক মার্কেটে ৮৩ কোটি টাকার বেশি লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের চার কার্যদিবসে ৮৩ কোটি ৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের চার কার্যদিবসে ৮৩ কোটি ৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ৬৫ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে ফাইন ফুডস লিমিটেড, বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইসতিসনা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, সিটি ইন্স্যুরেন্স পিএলসি, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ও গ্রামীণফোন লিমিটেড।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি ফাইন ফুডসের ২৫ কোটি ৫৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৭৯ টাকায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ বেক্সিমকো সুকুকের ৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। তৃতীয় সর্বোচ্চ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চতুর্থ সর্বোচ্চ সিটি ইন্স্যুরেন্সের ৫ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গত সপ্তাহে ব্লক মার্কেটে ওরিয়ন ইনফিউশনের ৪ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। জিকিউ বলপেনের ৪ কোটি ১২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডমিনেজ স্টিলের ৩ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে রিলায়েন্স ওয়ানের ৩ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। লাভেলো আইসক্রিমের ২ কোটি ৮৩ লাখ ৯০ হাজার ও গ্রামীণফোনের ২ কোটি ৭৬ লাখ ৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরও