সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে অমনিকেয়ারের সঙ্গে যৌথ উদ্যোগে এ সেশনের আয়োজন করা হয়। প্রিমিয়ার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
প্রিমিয়ার ব্যাংক ও অমনিকেয়ারের যৌথ আয়োজনে নারীর সুস্বাস্থ্য, মানসিক সুস্থতা ও কর্মক্ষেত্রে তাদের অবদানকে গুরুত্ব দিয়ে সেশনে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনজুর মফিজ, উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ ও অমলেন্দু রায় এবং মানবসম্পদ বিভাগ প্রধান (ইনচার্জ) ও ভিপি মো. মইনুল হক সিরাজী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারের এসএভিপি নওরিন নকীব।
সেশনে ব্যাংকের এমডি মো. মনজুর মফিজ তার বক্তব্যে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে নারীর ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, ‘নারীর সুস্থতা, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করাই একটি অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলার অন্যতম ভিত্তি।’
সেশনে অমনিকেয়ারের সহকারী অধ্যাপক ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. রিফাত উজ জোহরা মানসিক সুস্থতা, চাপ মোকাবেলা এবং কর্ম ও ব্যক্তিজীবনের ভারসাম্যের বিষয়ে দিকনির্দেশনা দেন। এছাড়া স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. সাইন ফারিয়া সেতু নারীর প্রজনন স্বাস্থ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসচেতন জীবনযাপনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।