আমানত ও রেমিট্যান্স সংগ্রহের শীর্ষে ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলতি বছর প্রায় ১৮ হাজার কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করেছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলতি বছর প্রায় ১৮ হাজার কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করেছে। এর মাধ্যমে ১ লাখ ৮০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করে ব্যাংক খাতে শীর্ষে অবস্থান করছে। রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে গতকাল ব্যবসায় পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল। ব্যাংকের এমডি মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এএমডি মো. আলতাফ হুসাইন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এএমডি মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ড. এম কামাল উদ্দীন জসীমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, ১৬টি জোনের প্রধান ও করপোরেট শাখাপ্রধানরা। —বিজ্ঞপ্তি

আরও