দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২০৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১৩৯ কোটি ২৯ লাখ ২০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে জিকিউ বলপেনের সবচেয়ে বেশি ৩০ কোটি ২৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬২৫ টাকায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ২২ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৬১ টাকা ৫০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের ২০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৬৪ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৫ কোটি ৯৪ লাখ ৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২১৭ টাকা ৬০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে প্রাইম ব্যাংকের ১৩ কোটি ৮১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৮ টাকা ২০ পয়সায়। সায়হাম টেক্সটাইলের ৮ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৪ টাকা ৯০ পয়সায়। শমরিতা হসপিটালের ৭ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৯১ টাকা ২০ পয়সায়।
এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে সোনারগাঁও টেক্সটাইলের ৭ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০২ টাকা ৯০ পয়সায়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৬ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১৫ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে মালেক স্পিনিং মিলসের ৬ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৮ টাকায়।