চলতি বছরের অক্টোবরে ব্র্যাক ব্যাংক রিটেইল ডিপোজিট ৩০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। এমন প্রবৃদ্ধি ব্যাংকটির প্রতি গ্রাহকদের অবিচল আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। গ্রাহক আমানতে ৩৪ শতাংশ (অ্যানুয়ালাইজড) প্রবৃদ্ধিসহ ব্যাংকের রিটেইল ডিপোজিট পোর্টফোলিও উল্লেখযোগ্য টেকসইতা প্রদর্শন করেছে।
ব্র্যাক ব্যাংকের বৈচিত্র্যময় ডিপোজিট প্রডাক্ট রিটেইল ডিপোজিটের এ প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে। এ ডিপোজিট প্রডাক্টগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট ও ভিন্ন ভিন্ন ব্যাংকিং প্রয়োজন পূরণকারী বিভিন্ন ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্ট। এছাড়া ডিজিটাল ব্যাংকিং সলিউশনের ওপর ব্যাংকটির বিশেষ মনোযোগ গ্রাহকদের সুবিধাজনক ও নিরাপদ ব্যাংকিং সেবা দেয়ার মাধ্যমে আমানত সংগ্রহ আরো ত্বরান্বিত করেছে। এমন সাফল্য প্রসঙ্গে ব্যাংকের ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘অবিচল গ্রাহক আস্থা, উন্নত ডিজিটাল ব্যাংকিং সেবা ও দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আমরা গ্রাহকদের নিরাপদ, নির্ভরযোগ্য ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’—বিজ্ঞপ্তি