৬৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মা

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসির পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসির পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশ ঘোষণার পাশাপাশি আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। কোম্পানিটির এক মূল্যসংবেদনশীল তথ্যে বিষয়টি জানা গেছে।

তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে ইবনে সিনা ফার্মার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ টাকা ৪৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৫ টাকা ৬৯ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ২৩ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৬৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইবনে সিনা ফার্মার ইপিএস হয়েছে ২১ টাকা ৪৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ৩৮ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১১ টাকা ৯৪ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইবনে সিনা ফার্মার পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ টাকা ৩৯ পয়সা।

আরও