সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে ডিএসইর ব্লক মার্কেটে। এদিন মার্কেটটিতে ৫৫টি লেনদেনের মাধ্যমে ৭৩ লাখ ৩১ হাজার ৪১৬টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গতকাল ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসির, যার পরিমাণ ১৬ কোটি ৪০ লাখ ৩২ হাজার টাকা। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, যার লেনদেনের পরিমাণ ৪ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস পিএলসি, যার ৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসির ৩ কোটি ৪৪ লাখ ৭০ হাজার, মালেক স্পিনিং মিলস পিএলসির ১ কোটি ২৭ লাখ ৭০ হাজার ও জিকিউ বলপেনের ১ কোটি ২৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।