চাহিদা বাড়াতে সাইবারট্রাকের দাম কমাল টেসলা

যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান টেসলা তাদের বহুল আলোচিত সাইবারট্রাকের একটি সাশ্রয়ী সংস্করণ বাজারে এনেছে।

একই সঙ্গে প্রতিষ্ঠানটির সবচেয়ে দামি সংস্করণ ‘সাইবারবিস্ট’-এর দামও উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। মূলত বাজারে বিক্রি কমে যাওয়ায় ক্রেতা আকর্ষণ করতেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

সম্প্রতি টেসলা জানায়, নতুন ডুয়াল-মোটর অল-হুইল-ড্রাইভ সাইবারট্রাকের দাম নির্ধারণ হয়েছে ৫৯ হাজার ৯৯০ মার্কিন ডলার। এটি এখন পর্যন্ত বাজারে টেসলার সবচেয়ে সাশ্রয়ী সাইবারট্রাক। অন্যদিকে সাইবারবিস্ট মডেলের দাম কমিয়ে ৯৯ হাজার ৯৯০ ডলার করা হয়েছে, যা আগে ছিল ১ লাখ ১৪ হাজার ৯৯০ ডলার।

দাম কমানোর পাশাপাশি টেসলা সাইবারবিস্ট মডেল থেকে ‘লাক্স প্যাকেজ’ সুবিধা তুলে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এ প্যাকেজে সুপারভাইজড ফুল সেলফ-ড্রাইভিং প্রযুক্তি এবং টেসলার সুপারচার্জার নেটওয়ার্ক ব্যবহারের বিনা খরচের সুবিধা ছিল। গত বছরের আগস্টে দাম বাড়ানোর সময় এ প্যাকেজ যুক্ত করা হয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক ইভির বাজারে চাহিদা কমে গেছে। বিশেষ করে গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন ৭ হাজার ৫০০ ডলারের ফেডারেল কর-ছাড় সুবিধা বাতিল করার পর বাজারে ধীরগতি দেখা দেয়। ফলে অনেক ক্রেতার জন্য ইভি কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে পড়েছে।

কেবল সাইবারট্রাক নয়, টেসলা তাদের জনপ্রিয় মডেল ওয়াই এসইউভির ক্ষেত্রেও একই ধরনের কৌশল নিয়েছে। চলতি মাসের শুরুর দিকে ৪১ হাজার ৯৯০ ডলারে এ মডেলের একটি নতুন অল-হুইল ড্রাইভ সংস্করণ আনা হয়েছে। বিশ্বজুড়ে ইভির বাজারে এখন কিছুটা মন্দাভাব চলছে। বিশেষ করে গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে কর সুবিধা কমে যাওয়ায় অনেক ক্রেতা এখন বৈদ্যুতিক গাড়ি কিনতে দ্বিধাগ্রস্ত। এ পরিস্থিতিতে কম দামে গাড়ি সরবরাহ করে বাজার নিজেদের দখলে রাখতে চাইছে টেসলা।

টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক সম্প্রতি একটি বড় পরিবর্তনের আভাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, কোম্পানিটি তাদের পুরনো মডেল এক্স ও মডেল এস-এর উৎপাদন বন্ধ করে দিতে পারে। ক্যালিফোর্নিয়ার কারখানার সেই জায়গা এখন মানুষের মতো দেখতে ‘হিউম্যানয়েড রোবট’ তৈরির কাজে ব্যবহার হবে। মাস্ক মনে করেন, আগামী দিনে স্বয়ংক্রিয় প্রযুক্তি এবং রোবটিকসই হবে টেসলার মূল শক্তি।

আরও