মিডল্যান্ড ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য ঢাকা রিজেন্সিতে ‘বাই ওয়ান, গেট থ্রি’ বুফে ডিনার

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় মিডল্যান্ড ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা ঢাকা রিজেন্সিতে বিশেষ ‘বাই ওয়ান, গেট থ্রি’ (একটি কিনলে তিনটি ফ্রি) বুফে ডিনার অফার উপভোগ করতে পারবেন।

মিডল্যান্ড ব্যাংক পিএলসি তার ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য বিশেষ ডাইনিং ও লাইফস্টাইল সুবিধা নিশ্চিতের লক্ষ্যে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। সম্প্রতি ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত এমওইউ স্বাক্ষর করেছে। এ সময় মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নাজমুল হুদা সরকার এবং ঢাকা রিজেন্সির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় মিডল্যান্ড ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা ঢাকা রিজেন্সিতে বিশেষ ‘বাই ওয়ান, গেট থ্রি’ (একটি কিনলে তিনটি ফ্রি) বুফে ডিনার অফার উপভোগ করতে পারবেন। পাশাপাশি হোটেলটির বিভিন্ন ডাইনিং ও লাইফস্টাইল সেবায়ও মিলবে বিশেষ সুবিধা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান, রিটেইল ডিস্ট্রিবিউশন কো-অর্ডিনেটর ও হেড অব পিআরডি মো. রাশাদুল আনোয়ার এবং মার্চেন্ট রিলেশনশিপ ম্যানেজার সজল আহমেদ। অন্যদিকে ঢাকা রিজেন্সির পক্ষে ছিলেন ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. মাহমুদ হাসান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পিআর অ্যান্ড কমিউনিকেশন) দেওয়ান ফারহানা মাসুক।

আরও