সুদহার হ্রাসের প্রত্যাশা ও চীনের বর্ধিত চাহিদায় দাম বাড়ছে তামার

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নতুন সদস্য মনোনয়নের পর সুদহার কমানোর সম্ভাবনা বেড়েছে।

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নতুন সদস্য মনোনয়নের পর সুদহার কমানোর সম্ভাবনা বেড়েছে। এতে দেশটিতে শিল্পোৎপাদন গতিশীল হওয়ার প্রত্যাশাও বেড়েছে। পাশাপাশি চীনেও এখন তামার চাহিদা বাড়ছে। এ দুইয়ের প্রভাবে আন্তর্জাতিক বাজারে শিল্পধাতুটির দাম এখন বাড়তির দিকে। খবর বিজনেস রেকর্ডার।

সাপ্তাহিক লেনদেনের শেষদিন শুক্রবার লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৯ হাজার ৭১৪ ডলারে।

কমোডিটি মার্কেট অ্যানালিটিকসের ড্যান স্মিথ বলেন, ‘ডলারের বিনিময় হার হ্রাস ও চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি তামার দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে।’

এদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে শুক্রবার তামার দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৭৮ হাজার ৪৯০ ইউয়ানে (প্রায় ১০ হাজার ৯২৯ ডলার)।

অন্যদিকে সরবরাহ সংকটে চিলির প্রধান তামা খনি কোডেলকো সম্প্রতি একটি দুর্ঘটনার পর পুনরায় চালুর অনুমতি চেয়ে আবেদন করেছে।

আরও