পাম অয়েল আমদানি বাড়াচ্ছে ভারত

দাম কমে যাওয়ায় সয়াবিন তেলের তুলনায় সস্তা হয়ে উঠেছে পাম অয়েল। ফলে টানা পাঁচ মাস ধীরগতির পর আবার ভোজ্যতেলটির ক্রয় বাড়াতে শুরু করেছে ভারত।

দাম কমে যাওয়ায় সয়াবিন তেলের তুলনায় সস্তা হয়ে উঠেছে পাম অয়েল। ফলে টানা পাঁচ মাস ধীরগতির পর আবার ভোজ্যতেলটির ক্রয় বাড়াতে শুরু করেছে ভারত। পরিশোধনকারী কোম্পানিগুলো মজুদ পূরণে নতুন করে ক্রয়াদেশ দিচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন চার ব্যবসায়ী।

বিশ্বের শীর্ষ পাম অয়েল আমদানিকারক দেশ ভারত। খাতসংশ্লিষ্টরা বলছেন, দেশটির ক্রয় বাড়লে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে মালয়েশীয় পাম অয়েলের দামে প্রভাব পড়বে। ২০২৫ সালের এ পর্যন্ত পাম অয়েলের দাম প্রায় ১০ শতাংশ কমেছে।

সানভিন গ্রুপের সিইও সন্দীপ বজোরিয়া বলেন, ‘দাম বেশি থাকায় ভারতীয় ব্যবসায়ীরা পাম অয়েল কেনা বন্ধ করে দিয়েছিলেন। বর্তমানে সয়াবিন তেলের তুলনায় সস্তা হওয়ায় পরিশোধনকারী কোম্পানিগুলো ক্রয় বাড়িয়েছে।’

ভারত ডিসেম্বর-মার্চ পর্যন্ত ১৫ লাখ ৭০ হাজার টন পাম অয়েল আমদানি করেছে। এপ্রিলে দেশটির আমদানির পরিমাণ প্রায় ৩ লাখ ৫০ হাজার টন হওয়ার পূর্বাভাস রয়েছে। ফলে পাঁচ মাসে মাসভিত্তিক গড় আমদানির পরিমাণ দাঁড়াতে পারে ৩ লাখ ৮৪ হাজার ৭১৩ টনে।

আরও