সরঞ্জাম কিনতে ঋণ গ্রহণ বেড়েছে মার্কিন ব্যবসায়ীদের

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা গত মাসে সরঞ্জাম কেনার জন্য আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৭ শতাংশ বেশি ঋণ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা গত মাসে সরঞ্জাম কেনার জন্য আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৭ শতাংশ বেশি ঋণ নিয়েছেন। এ সময় ঋণ গ্রহণের পরিমাণ ১ হাজার ৩৬ কোটি ডলার ছাড়িয়ে যায়, গত বছরের একই সময়ে যা ছিল ৯৫৩ কোটি ডলার। বিশ্লেষকদের মতে, এমন চিত্র মার্কিন অর্থনীতিতে গতিশীলতার ইঙ্গিত দেয়। গত মাসে সরঞ্জাম অর্থায়ন খাতে ঋণ অনুমোদনের হার ছিল ৭৪ শতাংশ। এছাড়া ডিসেম্বরে ইকুইপমেন্ট লিজিং ফাইন্যান্সিং ফাউন্ডেশনের আত্মবিশ্বাস সূচক তিন বছরের সর্বোচ্চে পৌঁছেছে। খবর ও ছবি রয়টার্স

আরও