চলতি গ্রীষ্মে পৌনে চার লাখ কর্মী নিয়োগ দেবে ম্যাকডোনাল্ড’স। সাম্প্রতিক বছরে এটি হতে যাচ্ছে ফাস্ট ফুড চেইনটির সবচেয়ে বড় নিয়োগ। সাধারণত বছরের এ সময় রেস্তোরাঁয় খাওয়ার চাহিদা বাড়ায় প্রতিষ্ঠানগুলো ব্যাপক পরিমাণ নতুন নিয়োগ দেয়। ২০২০ সালে কভিড-পরবর্তী রেস্তোরাঁ চালুর সময় এ নিয়োগ ২ লাখ ৬০ হাজারে নেমে আসে। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বেসরকারি নিয়োগদাতা ম্যাকডোনাল্ড’স। তাদের দাবি, প্রতি আট মার্কিনের একজন জীবনের কোনো এক সময় এ চেইনে কাজ করেছেন। নিয়োগ উদ্যোগটি এমন সময় এল, যখন যুক্তরাষ্ট্রে আরো বিস্তৃত হচ্ছে ম্যাকডোনাল্ড’স। দুই বছরে ৯০০টি শাখা খোলার লক্ষ্যে কাজ করছে তারা। খবর ও ছবি এপি