দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি গ্রাহকদের জন্য গ্রিন পিন সার্ভিস চালু করেছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এমডি ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে এএমডি শামসুদ্দিন চৌধুরী এবং ডিএমডি ও সিএফও সৈয়দ আবুল হাশেম উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে এসইভিপি ও কার্ডস অ্যান্ড এডিসি প্রধান মো. মারুফুর রহমান খান, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস প্রধান মো. তারেক উদ্দিন, ইভিপি ও আইটি প্রধান মো. সাব্বির হাসান চৌধুরী এবং কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।