ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির সেকেন্ড পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ৭ আগস্ট থেকে আগামী বছরের ৬ ফেব্রুয়ারি অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
এর আগে বন্ডটির ট্রাস্টি চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৬ আগস্ট অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৭ জুলাাই।
গত বছরের ৭ আগস্ট থেকে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করে বন্ডটির ট্রাস্টি। তার আগে বন্ডের ট্রাস্টি গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৬ আগস্ট অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট অনুমোদন দিয়েছিল।
গত বছরের ৮ ফেব্রুয়ারি ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে বন্ডটির ইউনিট লেনদেন শুরু হয়। একই বছরের ১৮ জানুয়ারি ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের সাবস্ক্রিপশন শেষ হয়।
যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য এ সাবস্ক্রিপশন গত বছরের ১৪ জানুয়ারি শুরু হয়েছিল। ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশনের পরিমাণ ছিল ৫ হাজার টাকা বা এর গুণিতক। এতে সর্বোচ্চ কোনো সীমা রাখা হয়নি।
২০২৩ সালের ২৬ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৭৩তম সভায় ইউসিবির ৩০০ কোটি টাকার সেকেন্ড পারপেচুয়াল বন্ডের অনুমোদন দেয়া হয়েছিল। ২০২৪ সালের জানুয়ারিতে বন্ড ইস্যুর সম্মতি দেয় সংস্থাটি।