কিন্তু জুলাইয়ে কমেছে চাল রফতানির পরিমাণ। সম্প্রতি দেশটির সরকারি পরিসংখ্যান অধিদপ্তর (জিএসও) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-জুলাই পর্যন্ত ভিয়েতনাম ১৩ লাখ ১০ হাজার টন কফি রফতানি করেছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ১ শতাংশ বেশি। তবে রফতানি বাড়লেও রাজস্ব কমেছে। গত সাত মাসে কফি রফতানি থেকে ভিয়েতনামের আয় ১১ দশমিক ২ শতাংশ কমেছে। তবে জুলাইয়ে দেশটিতে রেকর্ড ৩ লাখ ৯৬ হাজার টন কফি রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৮৭ শতাংশ বেশি।
অন্যদিকে বিপরীত চিত্র দেখা গেছে চাল রফতানিতে। সরকারি তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে ভিয়েতনামের চাল রফতানি ৩৮ দশমিক ৮ শতাংশ কমে নেমে এসেছে ৪ লাখ ৮১ হাজার টনে। গত বছরের একই সময়ের তুলনায় এ পরিমাণ ৩৮ দশমিক ৮ শতাংশ কম। বিশ্ববাজারে চালের সরবরাহ কমায় আয়ও কমেছে। জুলাইয়ে চাল রফতানি থেকে ভিয়েতনামের আয় ৩৬ দশমিক ৫ শতাংশ কমে ২৪ কোটি ১০ লাখ ডলারে দাঁড়িয়েছে।