ব্রিটিশ বৈজ্ঞানিক যন্ত্র নির্মাতা স্পেকট্রিস ৪৭০ কোটি পাউন্ড বা ৬৪৬ কোটি ডলার মূল্যে অধিগ্রহণ করছে মার্কিন প্রাইভেট ইকুইটি সংস্থা কেকেআর। আরেক মার্কিন ইকুইটি ফার্ম অ্যাডভেন্টও এ অধিগ্রহণ নিয়ে আগ্রহী ছিল। কিন্তু বেশি দর দিয়ে এগিয়ে গেল কেকেআর, তাদের প্রস্তাবে শেয়ারপ্রতি মূল্য ধরা হয়েছে ৪০ পাউন্ড। অন্যদিকে অ্যাডভেন্টের শেয়ারপ্রতি প্রস্তাব ছিল ৩৭ পাউন্ড ৬৩ পেনি। সব মিলিয়ে চলতি বছরে যুক্তরাজ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় অধিগ্রহণ চুক্তি এটি। খবর ও ছবি রয়টার্স