প্রজ্ঞাপন জারি

৫ আগস্ট বন্ধ থাকবে সব আর্থিক প্রতিষ্ঠান

আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) সারা দেশে ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) সারা দেশে ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে দেশে কার্যরত সব ফাইন্যান্স কোম্পানি বন্ধসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। এর আগে গত ১৭ জুলাই ব্যাংক বন্ধের নির্দেশনা দেয়া হয়ে‌ছিল।

বাংলাদেশ সরকার, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং সে উপলক্ষে দেশের সব অফিস-আদালতের মতোই তফসিলি ব্যাংকগুলো ও আর্থিক প্রতিষ্ঠান ছুটির আওতাভুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্ট সরকারি ছুটির দিন হিসেবে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। অতএব সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে আগেভাগে প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা করতে অনুরোধ জানানো হয়েছে।

আরও