মেটার এআই চ্যাটবটকে ‘বোকা বানিয়ে’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

মেটার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট ব্যবহার করে বেশকিছু গুরুত্বপূর্ণ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা ঘটেছে।

হ্যাকাররা চ্যাটবটটিকে বিভ্রান্ত করে ভুক্তভোগীদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ বা অ্যাকসেস হাতিয়ে নেয়। তারা চ্যাটবটের কাছে অ্যাকাউন্টের প্রকৃত মালিক সেজে নতুন ই-মেইল যুক্ত করে পাসওয়ার্ড রিসেট করে নেয়। হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে ওবামার সময়কার হোয়াইট হাউজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলও রয়েছে, যা ২০১৭ সাল থেকে নিষ্ক্রিয় ছিল। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ এরই মধ্যে নিরাপত্তা ত্রুটিটি পুরোপুরি ঠিক করেছে বলে জানিয়েছে। তবে হ্যাকিংয়ের বিষয়ে আর কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। খবর টেকক্রাঞ্চ

আরও