শাহ্জালাল ইসলামী ব্যাংকের বাস্তবায়িত ইডিপি প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ

সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংকের ট্রেনিং একাডেমিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এমএম সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগ, এডিবির অর্থায়ন, বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বাস্তবায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংকের ট্রেনিং একাডেমিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এমএম সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি-পিআইইউর প্রোগ্রাম ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও এসআইসিআইপি-পিআইইউর উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়াসিম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এসএমই বিনিয়োগ বিভাগের প্রধান এফএম নেওয়াজ আলী, ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার, সাসটেইনেবল ফাইন্যান্স ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিম এবং মানবসম্পদ বিভাগ ও ট্রেনিং একাডেমির প্রধান একেএম হাসান রহিমসহ ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও