ফেডএক্সের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুন-আগস্টে) আয় ও মুনাফা দুই-ই প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ২ হাজার ১৬৬ কোটি ডলার পূর্বাভাসের তুলনায় ওই সময় প্যাকেজ ডেলিভারি কোম্পানিটি আয় করেছে ২ হাজার ২৪০ কোটি ডলার। এছাড়া নিট মুনাফা দাঁড়িয়েছে ৮২ কোটি ডলার, যা গত বছরের একই সময় ছিল ৭৯ কোটি ডলার। আর্থিক প্রতিবেদন প্রকাশের পর ফেডএক্সের সিইও রাজ সুভ্রামনিয়াম বলেন, ‘বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে উল্লেখযোগ্য অস্থিরতা ও অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ফেডএক্সের আর্থিক অবস্থান প্রমাণ করে যে আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারা নেটওয়ার্ক গড়ে তুলেছি।’ খবর সিএনবিসি