তৈরি পোশাক খাতে নারীর নেতৃত্ব ও সমতা জোরদারে ঢাকায় ‘শি লিডস দ্য উইভ: তৈরি পোশাক খাতে লিঙ্গসমতা ও নারী নেতৃত্বের বিকাশ’ শীর্ষক সংলাপ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সুইডেন ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে সুইসকন্টাক্ট বাংলাদেশের বাস্তবায়নে প্রমোটিং গ্রিন গ্রোথ ইন দ্য রেডিমেড গার্মেন্টস সেক্টর থ্রু স্কিলস (প্রগ্রেস) প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে। নারী সুপারভাইজার, কারখানা কর্মকর্তা, বেসরকারি খাত, পরামর্শদাতা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন অংশীজন অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে তৈরি পোশাক খাতে লিঙ্গসমতা ও নারী নেতৃত্ব বিকাশের আহ্বান জানান আলোচকরা। অনুষ্ঠানে প্রগ্রেস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার টিএম আবু সালেহ বলেন, ‘তৈরি পোশাক খাতকে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে নিতে হবে। আর এ অগ্রযাত্রায় নারীরা যেন সমানভাবে অংশীদার হতে পারেন, এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে।’ —বিজ্ঞপ্তি