ফলে বিকাশ অ্যাকাউন্ট থেকে এখন বুথে দীর্ঘ লাইন এড়িয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করতে পারছেন।
গ্রাহক তার গাড়িটি বিকাশ অ্যাপ থেকে একবার রেজিস্ট্রেশন করলেই দেশজুড়ে ছড়িয়ে থাকা এ ১৪টি গুরুত্বপূর্ণ টোল প্লাজা পারাপারের সময় স্বয়ংক্রিয়ভাবে তার অ্যাকাউন্ট থেকে টোল পরিশোধ হয়ে যাবে। যানবাহনের উইনশিল্ডে লাগানো আরএফআইডি (RFID) স্টিকার সরাসরি স্ক্যান হয়ে এসব টোল প্লাজাগুলোতে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কেটে নেয়া হবে। শহীদ ময়েজ উদ্দিন ব্রিজ, নরসিংদী; মেঘনা-গোমতী সেতু (মেঘনা টোল প্লাজা); মেঘনা-গোমতী সেতু (গোমতী টোল প্লাজা); তৃতীয় শীতলক্ষ্যা সেতু; সৈয়দ নজরুল ইসলাম সেতু (ভৈরব সেতু); চরসিন্দুর টোল প্লাজা, নরসিংদী; মধুমতি সেতু টোল প্লাজা (কালনা সেতু); কর্ণফুলী সেতু টোল প্লাজা, চট্টগ্রাম; খানজাহান আলী সেতু, খুলনা; লালন শাহ্ সেতু, কুষ্টিয়া; হাটিকুমরুল-বনপাড়া নতুন সড়ক, নাটোর; হযরত শাহ পরান সেতু টোল প্লাজা, সিলেট; লেবুখালী সেতু, পটুয়াখালী; ও অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বেকুটিয়া সেতু), পিরোজপুরে এ সুবিধা পাওয়া যাবে।
এ সুবিধা পেতে গ্রাহককে প্রথমে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে ‘টোল’ অপশন সিলেক্ট করে ‘মোটরযান রেজিস্টার করুন’-এ ক্লিক করে গাড়ির প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। পরবর্তী সময়ে বিকাশ পিন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। গ্রাহক চাইলে যেকোনো সময় রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন বিকাশ অ্যাপ থেকেই। —বিজ্ঞপ্তি