বৈদ্যুতিক কেবলের বাজারে আকিজ বশির গ্রুপ

দেশের বৈদ্যুতিক কেবলের বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপ।

দেশের বৈদ্যুতিক কেবলের বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপ। ‘‌কেবলস-এর নতুন যুগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নতুন যাত্রা করেছে দেশের অন্যতম বৃহৎ এ শিল্পগোষ্ঠী। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গতকাল এক অনুষ্ঠানে গ্রুপটির নতুন ব্র্যান্ড ‘আকিজ বশির কেবলস’-এর উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ খোরশেদ আলম। অনুষ্ঠানে তিনি বলেন, ‘আকিজ বশির কেবলস শিগগিরই বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ও বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। নিজস্ব শোরুমভিত্তিক দেশব্যাপী বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে ব্র্যান্ডটি নিরাপদ, নির্ভরযোগ্য ও ভবিষ্যৎ উপযোগী ইলেকট্রিক পণ্য সরবরাহ করে বাংলাদেশের ঘরবাড়ি, শিল্প ও অবকাঠামো খাতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, আকিজ বশির কেবলসের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো উন্নত প্রযুক্তিতে নির্মিত তিন স্তরবিশিষ্ট ইনসুলেটেড প্রযুক্তিতে প্রস্তুতকৃত কেবল নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। পিওর কপার দ্বারা তৈরি কেবল সর্বোচ্চ ১০৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পারে। এ উদ্ভাবন দেশের বৈদ্যুতিক নিরাপত্তায় একটি নতুন মানদণ্ড স্থাপন করবে এবং আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে ক্রমবর্ধমান নিরাপত্তা চাহিদা পূরণে আরো কার্যকর ভূমিকা রাখবে বলেও দাবি করেন প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্টরা।

উদ্বোধনের প্রথম দিন থেকেই দেশজুড়ে ৩২টি নিজস্ব বিক্রয় কেন্দ্র ও পরিবেশককে নিয়ে কার্যক্রম শুরু করেছে আকিজ বশির কেবলস। ফলে শুরু থেকেই সারা দেশে সহজলভ্যভাবে কেবল পাবেন গ্রাহকরা। ‘‌কনফিডেন্স উইদিন’ ট্যাগলাইন নিয়ে যাত্রা শুরু করা এ ব্র্যান্ড নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও দীর্ঘমেয়াদি পারফরম্যান্সে আকিজ বশির গ্রুপের অঙ্গীকারেরই প্রতিফলন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আকিজ বশির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হেলাল আহমেদ ও কেবলস অপারেশনসের হেড অব বিজনেস মোহাম্মদ ওমর ফারুক।

আরও