২০২৪ সালে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশের সব জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে মেটলাইফ বাংলাদেশ সর্বোচ্চ পরিমাণ বীমা দাবি নিষ্পত্তি করেছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশের সব জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে মেটলাইফ বাংলাদেশ সর্বোচ্চ পরিমাণ বীমা দাবি নিষ্পত্তি করেছে। গত বছর প্রতিষ্ঠানটি মোট ২ হাজার ৮৯৫ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করে। মেটলাইফের বীমা দাবি নিষ্পত্তির হার ৯৭ দশমিক ৭৯ শতাংশ, যা সর্বোচ্চ হারগুলোর মধ্যে অন্যতম।

নিষ্পত্তি করা বীমা দাবির মধ্যে চিকিৎসা ও স্বাস্থ্যসংক্রান্ত দাবির পরিমাণ ছিল ২৩৭ কোটি টাকা, মৃত্যুজনিত দাবির পরিমাণ ১৪০ কোটি টাকা এবং মেয়াদ পূর্ণ ও আংশিক মেয়াদ পূর্ণসহ অন্যান্য দাবির পরিমাণ ছিল মোট ২ হাজার ৫১৮ কোটি টাকা।

বিগত পাঁচ বছরে অর্থাৎ ২০২০-২৪ সাল পর্যন্ত মেটলাইফ বাংলাদেশ ১১ হাজার ৪০০ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে।

মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ বলেন, ‘মেটলাইফ প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ। ২০২৪ সালে সর্বোচ্চ পরিমাণ বীমা দাবির নিষ্পত্তি এরই প্রমাণ। আমরা গ্রাহকদের প্রয়োজনে সবসময় তাদের পাশে রয়েছি, প্রতিটি দাবি পরিশোধই আমাদের সেই অঙ্গীকারের প্রতিফলন।’ —বিজ্ঞপ্তি

আরও