করপোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য নিরাপদ ও ঝামেলাহীন আন্তর্জাতিক লেনদেন নিশ্চিত করতে ভিসা এআরকিউ এক্সপ্রেস ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান, ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, ভিসার (বাংলাদেশ, নেপাল ও ভুটান) কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেল। ভিসা এআরকিউ এক্সপ্রেস ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের করপোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহকরা পৃথিবীর যেকোনো এটিএম বুথ থেকে দিন-রাত ২৪ ঘণ্টা অর্থ তুলতে পারবেন। —বিজ্ঞপ্তি