গাইবান্ধায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পলাশবাড়ী শাখার উদ্যোগে গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষি বিনিয়োগ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পলাশবাড়ী শাখার উদ্যোগে গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষি বিনিয়োগ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৩৩৪ জন কৃষকের মধ্যে ২ কোটি ৫২ লাখ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম আমজাদ হোসেন। ব্যাংকের পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক এএসএম রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাদুল্লাপুর উপজেলার ব্যবসায়ী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা। —বিজ্ঞপ্তি

আরও