সিবিওটিতে ছয় সপ্তাহের সর্বনিম্নে সয়াবিনের দর

ফিউচার মার্কেটে ছয় সপ্তাহের সর্বনিম্নে নেমেছে সয়াবিনের দাম। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, মার্কিন সয়াবিনের চাহিদা কমে যাওয়া এবং ব্রাজিলে উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস তেলবীজটির বাজারদর কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গত শুক্রবার জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে সয়াবিনের দাম বেচাকেনার এক পর্যায়ে বুশেলপ্রতি ১০ ডলার ৭৫ সেন্টে নেমে আসে, যা গত ৩০ অক্টোবরের পর সর্বনিম্ন।

ব্যবসায়ীরা জানান, মার্কিন সয়াবিন রফতানির সময়সীমা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যে ব্রাজিলের কৃষকদের ফসল সংগ্রহ রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে। এ কারণে সয়াবিনের দাম কমে এসেছে।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, শীর্ষ ক্রেতা দেশ চীন অক্টোবরের বাণিজ্য চুক্তির পর ১ কোটি ২০ লাখ টন সয়াবিন কিনবে। তবে শিকাগোভিত্তিক এগ্রো রিসোর্স কোম্পানির প্রেসিডেন্ট ড্যান বাসে বলেন, ‘‌দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে সরবরাহ শুরু হলে মার্কিন সয়াবিনের রফতানি চাহিদা দ্রুত কমে যেতে পারে।’

আরও