যুক্তরাষ্ট্রে ৮০০ কর্মী ছাঁটাই করবে ভলভো

বাজারে অনিশ্চয়তা ও চাহিদা কমার কারণে আগামী তিন মাসে যুক্তরাষ্ট্রের তিনটি স্থানে ৫৫০-৮০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে সুইডিশ কোম্পানি ভলভো গ্রুপ।

বাজারে অনিশ্চয়তা ও চাহিদা কমার কারণে আগামী তিন মাসে যুক্তরাষ্ট্রের তিনটি স্থানে ৫৫০-৮০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে সুইডিশ কোম্পানি ভলভো গ্রুপ। পেনসিলভানিয়ার ম্যাক ট্রাকস কারখানা এবং ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের দুটি স্থাপনায় এ ছাঁটাই কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির ফলে গাড়ি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় শিল্পটি চাপে পড়েছে। ভলভো জানিয়েছে, উত্তর আমেরিকায় তাদের প্রায় ২০ হাজার কর্মী রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এ চাপ আরো ছাঁটাইয়ের দিকে নিয়ে যেতে পারে। খবর ও ছবি রয়টার্স

আরও