ব্যাংক হলিডে উপলক্ষে গতকাল বন্ধ ছিল দেশের পুঁজিবাজার। ছুটি শেষে বছরের প্রথম দিন আজ থেকে পুনরায় দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন চলবে।
কেন্দ্রীয় ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালিত হয়। আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা ও বার্ষিক হিসাবনিকাশ সমাপ্ত করতে এ ছুটি নির্ধারণ করা হয়। ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় পুঁজিবাজারও এদিন বন্ধ থাকে।