যুক্তরাজ্যে নভেম্বরে খুচরা বিক্রি কমেছে। দেশটির পরিসংখ্যান সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস জানিয়েছে, এ সময় আগের মাসের তুলনায় খুচরা বিক্রির পরিমাণ কমেছে দশমিক ১ শতাংশ। তবে পূর্বাভাসে তা ৩ শতাংশ বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছিল। অক্টোবরে এটি কমেছিল দশমিক ৯ শতাংশ। দেশটিতে স্বর্ণের চাহিদা কমায় অনলাইনভিত্তিক জুয়েলারি বিক্রেতাদের বিক্রি কমেছে। টানা চার মাস কমেছে সুপারমার্কেটে বিক্রি। তবে নভেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় খুচরা বিক্রি বেড়েছে দশমিক ৬ শতাংশ, যা প্রত্যাশার চেয়ে কম। খবর আনাদোলু