আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নতুন ব্র্যান্ড ‘ইনোভার’ আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর আকিজ হাউজে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্র্যান্ডটির লোগো ও ট্যাগলাইন ‘ডিজাইন ফর নাও’ উন্মোচন করা হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের এমডি ও সিইও শেখ জসিম উদ্দিন এবং ভাইস চেয়ারম্যান এ কে জোয়াদ্দার। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন আকিজ লাইট ইঞ্জিনিয়ারিংয়ের সিইও মাসুদ আল আমিন রাজীব, হেড অব অপারেশন প্রকৌশলী তৌহিদুল ইসলাম ফয়সাল ও হেড অব মার্কেটিং মো. সাজ্জাদুল ইসলামসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিজনেস ইউনিটের প্রধান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রাথমিক পর্যায়ে ইনোভার ব্র্যান্ডের আওতায় এলইডি লাইটিং ও সুইচ অ্যাকসেসরিজ পণ্য বাজারজাত করা হবে।—বিজ্ঞপ্তি