ময়মনসিংহে রূপালী ব্যাংক পিএলসির ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় প্রধান মোহাম্মদ ইকবাল হোসেন খাঁ। পর্যালোচনা সভায় এমডি ব্যাংকের শ্রেণীকৃত ঋণ আদায়, আমানত সংগ্রহ ও সিএমএসএমই ঋণ বিতরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় ময়মনসিংহ বিভাগের সব নির্বাহী ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।