এমটিবি ইউসেপ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম ব্যাচের গ্র্যাজুয়েশন ও সনদ বিতরণ

এমটিবি (মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক) ফাউন্ডেশন সম্প্রতি তাদের শিক্ষামূলক উদ্যোগ এমটিবি ইউসেপ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম ব্যাচের গ্র্যাজুয়েশন এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি (এনএসডিএ) কর্তৃক অনুমোদিত ছয় মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সটি সম্পন্নকারীদের হাতে এ সময় সনদ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক রেইস উদ্দীন আহ্‌মাদ, ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী এবং অ্যাসোসিয়েট গোলাম রব্বানী ও নাজমুস সাকিব। এছাড়া অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের পক্ষে ছিলেন পাবলিক পার্টনারশিপ ম্যানেজমেন্টের পরিচালক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান এবং রিজিওনাল ম্যানেজার মো. হুমায়ুন কবির।

এমটিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, তিন বছর মেয়াদি এ প্রকল্পের লক্ষ্য ১ হাজার ২০০ তরুণকে পাঁচটি বিশেষায়িত ট্রেডে প্রশিক্ষণ দেয়া। অনুষ্ঠানে কোর্সটি সফলভাবে বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ সেরা প্রশিক্ষকদের মাঝে সম্মাননা স্মারক হস্তান্তর করা হয়।

এ কর্মসূচির অধীনে প্রশিক্ষণার্থীরা পাঁচটি বিশেষায়িত ট্রেডে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এর মধ্যে রয়েছে বিউটিফিকেশন, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রডাকশন, গ্রাফিক ডিজাইন এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স। এসব কোর্সের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের শিল্পসংশ্লিষ্ট কারিগরি দক্ষতা এবং পেশাদারত্ব বৃদ্ধির মাধ্যমে তাদের কর্মসংস্থান নিশ্চিত ও উদ্যোক্তা হতে উৎসাহিত করা।

আরও