স্থিতিশীলতায় ফিরেছে আকরিক লোহার দাম

সরবরাহ বৃদ্ধি ও চাহিদা কমে যাওয়ার পূর্বাভাসে বিশ্ববাজারে কমে গিয়েছিল আকরিক লোহার দাম।

সরবরাহ বৃদ্ধি ও চাহিদা কমে যাওয়ার পূর্বাভাসে বিশ্ববাজারে কমে গিয়েছিল আকরিক লোহার দাম। তবে চীনের ইস্পাত কারখানাগুলো পুনরায় মজুদ কার্যক্রম শুরু করেছে। এ কারণে গতকাল পণ্যটির দাম স্থিতিশীলতায় ফিরেছে। খবর বিজনেস রেকর্ডার।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে গতকাল আকরিক লোহার দাম দশমিক ২৬ শতাংশ বেড়ে টনপ্রতি ৭৭২ দশমিক ৫ ইউয়ানে (প্রায় ১০৮ ডলার ৪৫ সেন্ট) দাঁড়ায়। অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে এ সময় পণ্যটির দাম দশমিক ৩২ শতাংশ কমে টনপ্রতি ১০২ ডলার ৪৫ সেন্টে নেমে আসে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বছরের শেষ ভাগে সরবরাহ বাড়ার সম্ভাবনা ও চাহিদা হ্রাসের পূর্বাভাসে এর আগে দাম কমে গিয়েছিল। মুনাফার হার কমে যাওয়ায় চীনের অনেক ইস্পাত কারখানা রক্ষণাবেক্ষণ কার্যক্রম বাড়িয়েছে। এছাড়া স্পট ও ফিউচার মার্কেটে দামের পার্থক্য কমানোর প্রবণতার কারণে আকরিক লোহার বাজার স্থিতিশীল হয়েছে।

আরও